1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সাকিব হোসেন,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গবেষণা সপ্তাহ ২০২৬’।বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টার’-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ সপ্তাহের মূল লক্ষ্য শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, উচ্চমানের গবেষণায় উদ্বুদ্ধকরণ এবং গবেষণা কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরি করা।

বুধবার (২৪ জুন) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রিসার্চ ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আধুনিক বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয় তার গবেষণার মান, উদ্ভাবনী ক্ষমতা এবং জ্ঞান সৃষ্টির ধারাবাহিকতার ওপর। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ‘রিসার্চ উইক ২০২৬’ বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ গবেষণা-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টারের সূত্রমতে, এই আয়োজন উপলক্ষে ৫ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সহযোগিতায় এখানে SPSS, Stata, NVivo এবং পাইথন-ভিত্তিক মেশিন লার্নিংয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হবে। এর পাশাপাশি উচ্চশিক্ষা ও বিদেশি স্কলারশিপ, গবেষণা ও একাডেমিক রাইটিং, হাই-ইমপ্যাক্ট জার্নালে গবেষণাপত্র প্রকাশের কৌশল এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। মেধার বিকাশে এই আয়োজনে আরও থাকছে একটি ‘রিসার্চ আইডিয়া কম্পিটিশন’ এবং বিশেষ অনলাইন সেশন।
বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর এই রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টারটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কেন্দ্রটি প্রায় ১৬.৬১ কোটি টাকা ব্যয়ে ৯৫৩টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে, যার ফলাফল ইতোমধ্যে দেশী-বিদেশী নামী সব জার্নালে প্রকাশিত হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সেমিনারগুলোতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে, যা ২৪ জুন রাত ৯টা থেকে শুরু হয়েছে। অফলাইন সেমিনারগুলোর আসন সংখ্যা মাত্র ৮০টিতে সীমাবদ্ধ থাকায় “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে শিক্ষকদের অংশগ্রহণের জন্য কোনো প্রকার পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews