1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জ পৌর এলাকায় অবস্থিত গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি)-এর উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষার্থীদের পাঠদানের মান বৃদ্ধি,নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু সাঈদ সুইট, বিএনপি নেতা ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম,১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো:শাহীন পারভেজ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ পারভীন, অভিভাবক ও বিশিষ্ট সমাজ সেবক ডা: বিপ্লব বর্মন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট বলেন,একটি বিদ্যালয়ের উন্নয়ন কেবল শিক্ষক বা পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়নে অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থী ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মূল ভিত্তি। আমরা সবাই মিলে স্কুলের সার্বিক সহযোগিতায় করে এগিয়ে নিতে চাই। আমি আপনাদের সকল সময়ে পাশে আছি এবং থাকব।

প্রধান শিক্ষক নাজ পারভীন বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। সকলের আন্তরিক সহযোগিতায় গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সাবেক পৌর কাউন্সিলর ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহীন পারভেজ বলেন,কমল মতি শিশু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন, খেলাধুলার পাশাপাশি সকল বিষয়ে উন্নত করতে আমরা সবাই সহযোগিতা অব্যাহত রাখবো। আমাদের সন্তানরাই আগামীদিনের ভবিষ্যৎ।

উল্লেখ্য: সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews