1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

​মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর মৌজাধীন সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন সরকারি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে স্থানীয় জনমনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার ইসলামপুর এলাকার রাজারামপুর মৌজার সরকারি খাস জমিতে এই অবৈধ কর্মকাণ্ড চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী মৃত আয়েশ উদ্দীনের ছেলে হাবিবুর রহমান এবং কালু মিয়ার ছেলে মোঃ মামুন এই দুই ব্যক্তির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক মাটি ও বালু উত্তোলন করছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তিদের পেছনে রয়েছে এক বিশাল ‘মাস্তান বাহিনী’। তাদের ভয়ে স্থানীয় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, বাধা দিতে গেলেই বাহিনীটির পক্ষ থেকে হুমকির মুখে পড়তে হয়। যার ফলে সরকারি সম্পদ লুট হওয়া সত্ত্বেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

সরকারি বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে ওই এলাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী অতি দ্রুত জেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিসের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এই অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে জানতে অভিযুক্ত হাবিবুর রহমান ও মোঃ মামুনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
​বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে— এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews