1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় এমপি সালাহউদ্দিন বাবুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল নেতার অর্থায়নে সড়ক মেরামত

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিবেদন:সাভারের আশুলিয়ায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামতে এগিয়ে এসেছেন স্থানীয়রা। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবুর নির্দেশনায় এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের নিজস্ব অর্থায়নে সড়কটির বড় বড় গর্ত ও খানাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সিএমবি-আশুলিয়া সড়কের আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে এই মেরামত কাজ চালানো হয়। এতে অংশ নেন স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বাস, ট্রাক লেগুনা, অটোরিকশা, স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে নিয়োজিত পরিবহন বাসসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। সিএমবি-আশুলিয়া সড়কের এই অংশটিতে দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকত। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিনেও কোনো সরকারি সংস্কার উদ্যোগ না দেখে অবশেষে জনস্বার্থে রাস্তাটি সাময়িকভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয়। নিজস্ব অর্থায়নে ইট, বালু ও সিমেন্ট দিয়ে রাস্তাটির গর্তগুলো ভরাট করে দেন বিএনপি নেতা ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন। এই উদ্যোগের ফলে রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। স্থানীয় এক বাসিন্দা সন্তোষ প্রকাশ করে বলেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করা আমাদের জন্য নরক যন্ত্রণার মতো ছিল। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে যেতে পারত না। আজকের এই উদ্যোগের কারণে আপাতত বড় দুর্ভোগ থেকে বাঁচা গেল।
​এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ইলিম মোঃ নাজমুল হোসেন বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আশুলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা রাস্তাটি সাময়িকভাবে মেরামত করেছি। জনগণের দুর্ভোগ আমাদের ব্যথিত করে, তাই সামাজিক দায়িত্ববোধ থেকেই এই কাজ করা।

​সড়কটি আপাতত যাতায়াতের যোগ্য হলেও, ভবিষ্যতে ভারী বর্ষণে যেন আবারও নষ্ট না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় চালক ও সাধারণ মানুষ।

০৫-০৭-২০২৬

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews