1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলকুচিতে ৫০ লাখ টাকার অনুদানসহ বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মাসুদ সরকার,বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (বিশেষ) এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি ও বেকার যুবকদের মাঝে আর্থিক অনুদান এবং বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি ছিলেন জনাবা শাহনাজ প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সৌর প্যানেল স্থাপন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, কর্মক্ষম অসচ্ছল ও বেকার যুবকদের ভ্যানসহ দোকানঘর প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে জোড়া বেঞ্চ ও সিলিং ফ্যান সরবরাহ, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে মোট ৫০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া মাননীয় স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নগদ বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০টি অসহায়, অসুস্থ ও দুস্থ পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক এবং নিহত ও দরিদ্র ২০টি পরিবারের মধ্যে ৪ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬টি সৌর প্যানেল, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুল ব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও বেকার যুবকদের মাঝে ৬টি ভ্যানসহ দোকানঘর, শিক্ষা প্রতিষ্ঠানে ১৫০ জোড়া বেঞ্চ, ১২০টি সিলিং ফ্যান, প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইলচেয়ার, বিভিন্ন ইউনিয়নে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ১২টি নলকূপ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews