1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন কুমার বিশ্বাস-এর নেতৃত্বে আয়োজিত এ ধর্মীয় শোভাযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য,ভক্তি,আনন্দ এবং সম্প্রীতির আবহে পুরো শহর উৎসবের রূপ ধারণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল,জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার ও অরুণ কুমার দাস,সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন সরকার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কার্তিক চন্দ্র বর্মণ, দপ্তর সম্পাদক ডা.বিপ্লব কুমার বর্মন, কোষাধ্যক্ষ চন্দন কুমার সাহাসহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

এসময় প্রধান অতিথি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা,ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ।ধর্ম যার যার উৎসব সবার এই চেতনাকে ধারণ করেই সবাই মিলে শান্তিপূর্ণভাবে এ ধরনের ধর্মীয় উৎসব উদযাপন করা হচ্ছে।

উল্লেখ্য: কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন কুমার বিশ্বাস সকল ভক্তবৃন্দ, জেলা প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,সাত্তার ফেডারেশনের স্বেচ্ছাসেবক টিম,গণমাধ্যমকর্মী এবং এ আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সবার সার্বিক সহযোগিতায় এ বছরের উল্টো রথযাত্রা উদযাপন অত্যন্ত সুন্দর,সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে এ ধরনের আয়োজন আরও সফলভাবে অব্যাহত থাকবে।শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে ধর্মীয় উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিরাজগঞ্জে সম্প্রীতির এই ঐতিহ্য ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews