1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম হওয়ায় আরিশা কে সংবর্ধনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর: গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের তায়কোয়ানডোতে প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান আরিশা কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ও গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো:আবুল কাশেম।

প্রধান অতিথির মো:শাহাদাত হুসেইন বলেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সফলতা শুধু পরীক্ষার ফলাফলে নয় শিক্ষার্থীদের নৈতিকতা,শৃঙ্খলা,নেতৃত্বের গুণাবলি,সৃজনশীলতা এবং ক্রীড়া-সাংস্কৃতিক অঙ্গনে সাফল্যের মধ্যেও প্রতিফলিত হয়। গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিভিন্ন ক্ষেত্রে যে কৃতিত্ব অর্জন করছে তা সত্যিই অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়।জাতীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর তায়কোয়ানডোতে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ইসরাত জাহান আরিশা শুধু বিদ্যালয়ের নয় সমগ্র বাংলাদেশ ও সিরাজগঞ্জ জেলার সুনাম বৃদ্ধি করেছে। তার এই অসাধারণ অর্জন প্রমাণ করে নিষ্ঠা,কঠোর পরিশ্রম,আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনা থাকলে যেকোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সফল হতে পারে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে সে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও গৌরবান্বিত করবে।তিনি আরও বলেন,একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে অভিভাবক,শিক্ষক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ।সন্তানদের শুধু ভালো ফলাফলের দিকে নয় নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি,শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের এই অভিভাবক সমাবেশ বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষার্থীদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন,গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় আগামী দিনেও শিক্ষা, ক্রীড়া,সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ডা:বিপ্লব চন্দ্র বর্মন,শিক্ষক প্রতিনিধি মনোয়ারুল ইসলাম,শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের তায়কোয়ানডো প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান আরিশা। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা স্মারক ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews