1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করেছে ‘নোঙর’

  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

আলমগীর কবীর হৃদয়, স্টাফ রিপোর্টারঃ পাবনার ঈশ্বরদীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঈশ্বরদীর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’-এর উদ্যোগে আলোচনা সভা, কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং কবিকণ্ঠে কবিতা পাঠের আয়োজন করা হয়।

নোঙরের অন্যতম সংগঠক কবি নন্দিনী আরজুর সভাপতিত্বে এবং রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নন্দিনী পাঠচক্রের সভাপতি অধ্যাপক সাজিদুল ইসলাম, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, গীতিকার, বাচিকশিল্পী ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়, মহিয়সী পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি রেহেনা সুলতানা শিল্পী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোঙরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, ড. জাহিদুল ইসলাম, মাহাবুবুল হক দুদু, সালেক শিবলু, নোঙর সদস্য জাহিদ রিপন, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক সোনিয়া খাতুন, মফিজুল ইসলাম, মহিয়সীর শামীমা সীমা, নোঙর সদস্য কবি আতাউর রহমান বাবলু, সিরাজুল ইসলাম, আলমগীর নিউটন, শাহনাজ পারভীন, রোকশানা পারভীন, শফিকুল ইসলাম সবুজ, ওয়াসিম টগর, শাহিন রেজা, তুষার, রমজান আলী প্রমুখ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রেম, প্রকৃতি ও মানবতার কবি। তাঁর বহুমাত্রিক প্রতিভা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অসামান্য অবদান বাঙালি জাতির সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন; তিনি ছিলেন বাঙালির চিন্তা, চেতনা, মানবিকতা ও নান্দনিকতার এক অনন্য প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্ম সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা পাঠ করেন অনুষ্ঠানে উপস্থিত কবি ও আবৃত্তিশিল্পীরা। শ্রদ্ধা, আলোচনা ও কবিতার মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের এই বিশ্ববরেণ্য কবিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews