1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহাস্থানের আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজের প্রায় ৬০ ঘন্টা পার হলেও এখনো উদ্ধার হয়নি গোবিন্দগঞ্জের কারিমা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাহারুল হক মুন্সি (গাইবান্ধা) গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত ‘খাইরূ উম্মাহ হাফিজিয়া ক্বওমি মহিলা আবাসিক মাদ্রাসা’ থেকে রাতের আঁধারে কারিমা তুজ্জোহুরা (১৩) নামের এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

মহাস্থান জাদুঘরের অদূরে শীলাদেবী ঘাটের পাশে অবস্থিত ক্বওমি মহিলা আবাসিক মাদ্রাসায় গত দেড় বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠি গ্রামের বাসিন্দা এ.কে.এম আব্দুল কাইয়ুম তাঁর মেয়ে কারিমা তুজ্জোহুরাকে ভর্তি করান। ভর্তি করার পর থেকে তিনি ও তাঁর স্ত্রী নিয়মিত মাদ্রাসায় এসে মেয়ের দেখাশোনা এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেতেন।

​প্রতিদিনের মতো গত ৮ আগস্ট রাতেও কারিমা আবাসিক কক্ষে ছিল। তবে রাত ৩টার পর থেকে হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ সময় মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে মাদ্রাসার পরিচালক আমিনুর রহমান বিষয়টি তাৎক্ষণিক অভিভাবক ও স্বজনদের জানান। খবর পেয়ে পরিবার ও স্বজনেরা দ্রুত এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলে শিবগঞ্জ থানায় জিডি ও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন গতরাত পৌনে ১১টার দিকে সাংবাদিকদের জানান, কারিমাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে পুলিশ।

এদিকে, নিখোঁজ কারিমার পিতা মাতা আজ সকাল ১০টার দিকে এই প্রতিবেদক কে জানায় তাদের মেয়েকে তারা এখনো কাছে পায়নি।

আদরের মেয়ের এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম ও গভীর দুশ্চিন্তা। কোনো সহৃদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে দ্রুত পুলিশ অথবা পরিবারকে অবহিত করার জন্য আকুল আবেদন জানানো হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান দিতে
​নাম: কারিমা তুজ্জোহুরা (১৩)
পিতার নাম: এ.কে.এম আব্দুল কাইয়ুম
ঠিকানা: গ্রাম: বর্ধনকুঠি, উপজেলা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা।
​যোগাযোগের জন্য:
০১৭১৯-৫১০১৫১
০১৭৫০-৫৯৩৬১৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews