1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

সাভার ও আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার: ৫ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা (উত্তর) ডিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে (​১০ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মোঃ শাহিন (৩২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩৪০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা। ধৃত শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

​অপর এক পৃথক অভিযানে (১০ আগস্ট) বিকেলে ও সন্ধ্যায় আশুলিয়া ও সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানটি
আশুলিয়ার দুর্গাপুর পশ্চিমচালা এলাকা থেকে মোঃ সালাউদ্দিন (২৬) ও মোঃ সাজু হোসেন (২৯) নামের দুজনকে ৪৬ পিস ইয়াবা (ওজন ৪.৬ গ্রাম, মূল্য ১৩,৮০০ টাকা) সহ গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টার দিকে সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকা থেকে ফারুক হাসান (৪০) ও মোঃ আলী হোসেন (৪৬) নামের আরও দুই কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১,২০০ পিস ইয়াবা (ওজন ১২০ গ্রাম, মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা) এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
​
​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ফারুক হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি এবং আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে।
​
​উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews