1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

‎
‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিনের মাথায় গিতা রাণী (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বলরামচক গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধা গিতা রাণী ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী। তবে গিতা রাণীর পরিবারের ধারনা ঋনের চাপে পরে সে হয়তো আত্মহত্যা করেছে।
‎গিতা রাণীর ছেলে মানিক কবিরাজ জানান, তার বাবা-মা বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে প্রায় ৫লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সামর্থ না থাকায় কিস্তি এবং দেনাদারদের টাকা দিতে পারছিলেননা। ফলে বাবা-মা মাঝে মধ্যেই চাপে পরে পালিয়ে বেড়াতেন। এরই মধ্যে গত সোমবার সকাল ১০টা নাগাদ মা গিতা রাণী নিখোঁজ হন। এর পর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল ১০টা নাগাদ নিজ বাড়ী থেকে সামান্য অুদরে পরিত্যাক্ত বাড়ীর একটি ঘরের মধ্যে মায়ের মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশির লোকজন। পরে খবর পেয়ে বুধবার দুপুরে থানাপুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি আরো বলেন,টাকা লেনদেন ছাড়া কারো সাথে বিরোধ ছিলনা। তার ধারনা মতে হয়তো ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অতিরিক্ত চাপে পরে আত্মহত্যা করেছেন।
‎গিতা রাণীর পরিবার ও স্থানীয়দের বরাদ দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,গিতা রাণী বিভিন্ন এনজিও ও সমিতি থেকে অনেক টাকা ঋণ করেছেন। এই ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অনেক সময় পালিয়ে বেড়াতেন। দেনাদারদের চাপে পরে তিনি হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন এরকম ধারনা করা হচ্ছে। খবর পেয়ে এদিন দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই কিভাবে তার মৃত্যু হয়েছে এর প্রকৃত কারণ জানা যাবে। তিনি বলেন,নিখোঁজের দিনেই হয়তো মৃত্যু হয়েছে। মরদেহ থেকে গন্ধ বের হচ্ছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews