1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা

  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদসিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সাহার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস।

শ্রীকৃষ্ণের আদর্শে মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ার আহ্বান জানিয়ে বিশেষ সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য,ন্যায়,প্রেম,শান্তি ও মানবতার শিক্ষা আজও মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ধারণ করে সমাজে সাম্য, সম্প্রীতি,ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।বক্তারা আরও বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণার দিন। ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর,শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।
এবারের জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, ভগবান শ্রীকৃষ্ণের সত্য, ন্যায়, প্রেম ও মানবতার আদর্শ অনুসরণ করে সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে মানবকল্যাণে ভূমিকা রাখবেন। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রেখে এবারের জন্মাষ্টমী সবার জন্য বয়ে আনবে আনন্দ, কল্যাণ ও শুভবার্তা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রনজিৎ মণ্ডল স্বপন,কল্যাণ কুমার সাহা,রাজ কুমার দাস রাসু,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস,সিরাজগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,সহ-সভাপতি বিজয় দত্ত অলক, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস ও স্বপন স্যানাল,কোষাধ্যক্ষ নিলয় পাল, দপ্তর সম্পাদক সন্টু গুন, সাংস্কৃতিক সম্পাদক কার্তিক বর্মন,শহর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু,সহ-সভাপতি রুমন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বিজয় বসাক, সদর থানা পূজা উদ্‌যাপন পরিষদের সহ-দপ্তর সম্পাদক বিকাশ দাস,জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য জিৎ পালসহ জেলা, সদর থানা,শহর ও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews