1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ঝিকরগাছায় ছেলের হাতে বৃদ্ধ মা জখমের ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে ছেলের হামলায় এক বৃদ্ধ মা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধ মা।

অভিযোগকারী ফরিদা বেগম (৬০), মৃত মনজেল হকের স্ত্রী। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঝিকরগাছা থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে শাহিনুর রহমান (৩৫) ও পুত্রবধূ ময়না খাতুন (৩০) দীর্ঘদিন ধরে তাকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ আগষ্ট ( বৃহস্পতিবার)সকাল আনুমানিক ১০টার দিকে একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পুত্রবধূর উসকানিতে তার ছেলে শাহিনুর রহমান হাতে একটি কুড়াল নিয়ে তার মায়ের বসতবাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে কুড়ালের আছাড় দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ও থেঁতলানো জখম হ। একই সময় পুত্রবধূ ময়না খাতুনও লাথি-ঘুষি মেরে তাকে আহত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় বৃদ্ধ মায়ের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যান পুত্রবধূ বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ফরিদা বেগমের চিৎকার শুনে স্থানীয় মিতা খাতুন, নাজমা খাতুনসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান বৃদ্ধ মা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে মাকে মারপিটের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার অর্পনা বিশ্বাস বলেন, বৃদ্ধ মায়ের অভিযোগের বিষয়টি সাথে সাথে বাঁকড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ সাইদুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews