1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: অভিযোগের তীরে আওয়ামী লীগ,আহত স্থানীয় নেতা

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আজাদ খান,চিতলমারী উপজেলা প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলায় আসন্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় অতর্কিত হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চরডাকাতিয়া স্কুলে আয়োজিত এই সভায় হামলার শিকার হন ৬ নং চরবানিয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুভাশিষ বালা (শুভ)। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে ভুক্তভোগী বিএনপি নেতা শুভাশিষ বালা অভিযোগ করেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরডাকাতিয়া স্কুলে তাদের একটি প্রস্তুতি সভা চলছিল। এসময় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল যোগে সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। তার দাবি, চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতাপ মণ্ডল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিবাশিষ মল্লিকের নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বিবরণ অনুযায়ী, হামলাকারীরা সমাবেশস্থলে পৌঁছানোর পরপরই শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। আকস্মিক এই বিস্ফোরণে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়লে, হামলাকারীরা সাধারণ সম্পাদক শুভাশিষ বালাকে আটকে ফেলে এবং তার ওপর নগ্ন হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই সরজমিনে পরিদর্শন করেন চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, চরবানিয়ারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল বিশ্বাস এই ন্যাক্কারজনক হামলার কঠোর শাস্তি দাবি করেছেন। তিনি এই সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটকের কোনো খবর জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews