1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে শতাধিক গ্রাহকের লাখ টাকা নিয়ে পিডিবিএফ মাঠকর্মী উধাও

  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন,কুমিল্লাঃ তিন মাস ধরে বন্ধ মুঠোফোন, ভাড়া বাসাও তালাবদ্ধ; টাকা ফেরতের দাবিতে অফিসে ধরনা ভুক্তভোগীদের।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার শতাধিক হতদরিদ্র গ্রাহকের সঞ্চয় ও এফডিআরের প্রায় ১৭ লাখ টাকা নিয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) চুক্তিভিত্তিক ঋণদান মাঠকর্মী শাহ জাহান আলী উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত তিন মাস ধরে তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে। টাকা ফেরত পেতে প্রতিদিন পিডিবিএফের উপজেলা কার্যালয়ে ধরনা দিচ্ছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত শাহ জাহান আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শড়াতলা স্কুলপাড়ার মো. লিয়াকত আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে দেবিদ্বার পৌরসভার মোল্লাবাড়ি এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাওনা টাকা ফেরতের বিষয়ে পিডিবিএফ কার্যালয়ে আসেন মাশিকাড়া গ্রামের মাসুম, ভূষণা গ্রামের সাক্কুম মিয়াসহ কয়েকজন ভুক্তভোগী। সেখানে তাঁরা জানতে পারেন, শাহ জাহান আলীর সঙ্গে অফিসের কারও যোগাযোগ নেই। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, শাহ জাহান আলী দীর্ঘদিন ধরে তাঁদের কাছ থেকে নিয়মিত সঞ্চয় ও ঋণের কিস্তির টাকা আদায় করতেন। মাঠকর্মী হিসেবে তাঁর ওপর আস্থা থাকায় গ্রাহকেরা তাঁকে টাকা জমা দিতেন। কিন্তু গত তিন মাস ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরে পিডিবিএফ কার্যালয়ে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়, শাহ জাহান আলী চুক্তিভিত্তিক ঋণদান মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। গ্রাহকদের জমা দেওয়া বিপুল পরিমাণ টাকার হিসাব পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভূষণা গ্রামের ক্ষতিগ্রস্ত মো. কাশেম মিয়া বলেন, “আমরা দিন আনি দিন খাই। অধিকাংশ গ্রাহক শ্রমিক। অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতাম। শাহ জাহান আলী মাঠকর্মী হিসেবে আমাদের কাছে বিশ্বস্ত ছিলেন। এখন তিনি আমাদের সবার টাকা নিয়ে পালিয়ে গেছেন। পাওনা টাকা ফেরতের জন্য বারবার অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।”

বৃহস্পতিবার বিকেলে শাহ জাহান আলীর মোল্লাবাড়ির ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, তিনি যে কক্ষে থাকতেন সেটি তালাবদ্ধ। বাড়ির মালিক মোসা. রাশেদা আক্তার জানান, গত তিন মাস ধরে শাহ জাহান আলী স্ত্রী-সন্তানসহ নিখোঁজ রয়েছেন। তাঁর কাছে তিন মাসের বাড়িভাড়াও বকেয়া রয়েছে। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ।

বাড়ির মালিক আরও জানান, এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং শাহ জাহান আলীর সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছেন।

পিডিবিএফের দেবিদ্বার উপজেলা কার্যালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শাহ জাহান আলী চুক্তিভিত্তিক ঋণদান মাঠকর্মী হিসেবে প্রায় আট মাস আগে এ কার্যালয়ে যোগ দেন।

এ সময়ে তাঁকে অফিসের বিভিন্ন দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করতে দেখা গেছে। এমন ঘটনায় তাঁরাও বিস্মিত।

অভিযোগের বিষয়ে শাহ জাহান আলীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পিডিবিএফ কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “শাহ জাহান আলী গ্রাহকদের প্রায় ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে তাঁর বাবা জেলা অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর বাবা বিষয়টি সুরাহা করতে পারলে সমস্যা থাকবে না।”

তিনি আরও বলেন, এ ঘটনায় পিডিবিএফের প্রধান কার্যালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখনো কোনো মামলা করা হয়নি। প্রধান কার্যালয় থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীদের দাবি, তদন্ত দ্রুত শেষ করে তাঁদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews