1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন

  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:‘রণে বনে জঙ্গলে,যেখানে বিপদে পড়িবে,আমাকে স্মরণ করিও’ বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই চিরন্তন বাণীকে ধারণ করে সিরাজগঞ্জে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাপুরুষ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বাবা লোকনাথ কমিটি, কালীবাড়ীর আয়োজনে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ও বাবা লোকনাথ কমিটির প্রতিষ্ঠাতা সদস্য কার্তিক চন্দ্র বর্মণ।

বাবা লোকনাথ কমিটির আয়োজকরা বলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও মানবকল্যাণের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতিবছর এ ধর্মীয় আয়োজন করা হয়। ভবিষ্যতেও ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, বাবা লোকনাথের শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও পরোপকারের পথে চলতে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: রণজিৎ মন্ডল স্বপন,উপদেষ্টা মণ্ডলীর সদস্য শীবপদ সূত্রধর,কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক ও বাবা লোকনাথ কমিটির সদস্য অরুন কুমার দাস,যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দাস, সাংগঠনিক সম্পাদক নীরদ রঞ্জন সরকার,সহ-সাংগঠনিক সম্পাদক অমৃত বিশ্বাস,কোষাধ্যক্ষ চন্দন সাহা,দপ্তর সম্পাদক ও লোকনাথ কমিটির সদস্য বিপ্লব চন্দ্র বর্মণ,সদস্য সহাদেব চন্দ্র ঘোষ,ইন্দ্রশীল,সুকুমার সূত্রধর,বীরের দাস,সমর চন্দ্র দাস,শংকর শীল,দিলীপ শীল,বাবু প্রসাদ শীল,আশীষ কুমার ঘোষ,রিপন কুমার দাসসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য :দিনব্যাপী আয়োজনে ছিল বাবার বাল্যভোগ,অঞ্জলি প্রদান, রাজভোগ,প্রসাদ বিতরণ,বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।সকাল থেকেই ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণে ফুল,বেলপাতা ও নানা উপাচার অর্পণ করে দেশ,জাতি ও মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
এসময় মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় গভীর ধর্মীয় আবেগ ও ভক্তিময় পরিবেশ। উচ্চারিত হয় বাবা লোকনাথের অমর বাণী ও জয়ধ্বনি। ভক্তদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। এদিকে,শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবসের অনুষ্ঠান শেষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সদস্য পঙ্কজ কুমার নিয়োগীর সহধর্মিণী স্বর্গীয় বিপাশা নিয়োগীর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews