1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল

  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি:নিজ জেলার সন্তান দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে—এই গর্বে যেন নতুন করে সেজেছে ঠাকুরগাঁও। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে সকাল থেকেই শহর ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। সব মিলিয়ে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

রোববার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহনকারী হেলিকপ্টার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সরাসরি সার্কিট হাউজে যান। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর শহরের সেনুয়া এলাকায় গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

নাগরিক সংবর্ধনায় জনতার অপেক্ষা

রাষ্ট্রপতির সফরের প্রথম দিনেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজন করা হয়েছে নাগরিক সংবর্ধনার। বিকেলে অনুষ্ঠিতব্য এ সংবর্ধনাকে ঘিরে সকাল থেকেই মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করে।

জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন রাষ্ট্রপতিকে কাছ থেকে দেখার প্রত্যাশায়। রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

সংবর্ধনাস্থলে আসা অনেকের মুখেই একটাই কথা—নিজ জেলার একজন মানুষ দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, তাকে সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না তারা।

তোরণ-ব্যানারে সাজানো শহর

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরও যেন পেয়েছে নতুন রূপ। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে বর্ণিল তোরণ। ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে বিভিন্ন এলাকা।

ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হওয়া জেলার মানুষের জন্য গর্বের বিষয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাষ্ট্রপতিকে স্মরণীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

এদিকে দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহর ও কর্মসূচির বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তার চলাচলের পথ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস ও গর্ব। তার সফরকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁও যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews