
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত বইছে নির্বাচনী হাওয়া। সারাদেশের মতো ইউপি নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে। অর্থনীতি সমৃদ্ধ এই অঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে সমৃদ্ধি, উন্নয়ন, আর সেবার প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন সাবেক সফল ছাত্রনেতা মোনারুল ইসলাম।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড (উত্তর তেকানি-জোড়গাছা) এর মেম্বর পদপ্রার্থী।
দীর্ঘ আওয়ামী শাসনামলে নির্যাতন, নিপীড়নের পড়েও নিজের আদর্শ থেকে সরে দাঁড়াননি তিনি। শত প্রতিকূল পরিবেশে থেকেও এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছেন।
তিনি নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছিলেন। বিএনপির রাজনীতি করার সুবাদে পারিবারিক জীবনেও নানা বৈরীতার সম্মুখীন হতে হয়েছে তাদের।
মোনারুল ইসলামের ছোট ভাই জাহিদুল হাসান স্বপন একজন প্রতিবন্ধী বান্ধব মানুষ এবং এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তাঁর অসামান্য অবদান থাকার পরেও নানা ভাবে হয়রানি হতে হয়েছে। তবে সকল বিভেদ ভুলে নিজ গ্রামের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন মোনারুল ইসলাম।
তিনি জানান,”আমার গ্রামকে নাটুয়ারপাড়া ইউনিয়নের মধ্যে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলায় আমার মূল লক্ষ্য, এই গ্রামকে আমি মাদক,সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করতে চাই”
এই গ্রামের প্রতিটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমার আপনজন,আমি তাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তাদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।
Leave a Reply