1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় যৌথ অভিযানে মাদক ও রাম দাসহ যুবক আটক ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০গোলে হারিয়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই,মারধরে ৪জন পথচারী আহত উজান মেওয়া খোলা যুব সংঘের পক্ষ থেকে দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসায় ফ্যান,মশারি সহ আনুষঙ্গিক সহায়তা প্রদান আধুনিক ও মাদকমুক্ত চিতলমারী গড়ার প্রত্যয়ে ভোটের মাঠে যুবদল নেতা আছাদুজ্জামান সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ঝিকরগাছায় তরুণ-তরুণীদের সামাজিক আবেগীয় দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খানকে মো:আনিস আহমেদ এর শুভেচ্ছা ধুনট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের প্রস্তুতি মূলক সভা রাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছ চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার বড়বাড়িয়াকে আধুনিক ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়তে চান মেহমুদ মিলন
শিরোনাম:
ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় যৌথ অভিযানে মাদক ও রাম দাসহ যুবক আটক ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০গোলে হারিয়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই,মারধরে ৪জন পথচারী আহত উজান মেওয়া খোলা যুব সংঘের পক্ষ থেকে দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসায় ফ্যান,মশারি সহ আনুষঙ্গিক সহায়তা প্রদান আধুনিক ও মাদকমুক্ত চিতলমারী গড়ার প্রত্যয়ে ভোটের মাঠে যুবদল নেতা আছাদুজ্জামান

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জের শতাব্দীর প্রায় দুই’শ বছরের প্রাচীন কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, পূজার আয়োজন,ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কালীবাড়ী গোবিন্দ ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন কুমার বিশ্বাস। সভা পরিচালনা করেন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার।

সভাপতির বক্তব্যে জীবন কুমার বিশ্বাস বলেন,শারদীয় দুর্গোৎসব আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মন্দির কমিটির পক্ষ থেকে পূজার সার্বিক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত
হবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন,শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সবার মধ্যে যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল স্বপন বলেন,শারদীয় দুর্গাপূজা হচ্ছে ধর্মীয় উৎসব। এটি আমাদের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকলের সহযোগিতায় উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। তিনি আরও বলেন,পূজার প্রতিটি আয়োজন যেনো সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি ভক্ত ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতাই একটি সুন্দর উৎসব আয়োজনের মূল শক্তি।

এসময় উপস্থিত ছিলেন, কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দির কমিটির কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,যুগ্ম-সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস,হিসাব নিরীক্ষক সুরেশ তালুকদার,সাংগঠনিক সম্পাদক নীরদ রঞ্জন সরকার,সহ-সাংগঠনিক সম্পাদক অমৃত বিশ্বাস,কোষাধ্যক্ষ চন্দন কুমার সাহা,সহ-কোষাধ্যক্ষ সম্পাদক শুভ বসাক,সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র বর্মন,দপ্তর সম্পাদক বিপ্লব চন্দ্র বর্মন, সহ প্রচার সম্পাদক দিলীপ শীল, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সমর শীল, সদস্য অশোক ঘোষসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় ভক্তবৃন্দ।।

অন্যান্যদের মধ্যে এসময়য় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। এ জন্য মন্দির কমিটির পাশাপাশি ভক্ত,দর্শনার্থী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মন্দিরের সার্বিক প্রস্তুতি, পূজার আয়োজন, ভক্তদের নিরাপত্তা,শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত বিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews