1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিকরগাছায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুভ উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

বাড়ির আঙ্গিনাসহ পরিত্যক্ত স্থানে বৃক্ষরোপনের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু কৃষি আবাদের উপর গুরুত্বআরোপ করে নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেছেন,আমাদের পরিবেশ,প্রকৃতি,জীব ও বৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে লাগসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।
১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।

‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এবারের কৃষি প্রযুক্তি মেলায় “জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রদর্শন,আধুনিক কৃষি যন্ত্র ও পণ্য প্রদর্শন, রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শন,ফুল ও ফুলের বাই প্রোডাক্ট,মোবাইল অ্যাপস শেয়ারিং প্রদর্শন,কৃষি সমৃদ্ধ ঝিকরগাছা উপজেলার মানচিত্র প্রদর্শন, জৈব বালাইনাশক প্রদর্শন,উচ্চ মূল্যের নিরাপদ সবজি ও ফল প্রদর্শন, আধুনিক সেচ ব্যবস্থাপনা প্রদর্শন,বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন,ক্লাইমেট ইস্মার্ট স্কুল ও ক্লাব প্রদর্শন ইত্যাদি প্রদর্শিত হয়।
বৈরী আবহাওয়ার কারণে পরে অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এখানে পৃথক অনুষ্ঠানে সংরক্ষিত সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,এরা দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচারকারী। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি অনলাইন জুয়া,মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি,উপ পরিদর্শক (তদন্ত) মো: ইদ্রিস আলী,প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, সফল কৃষক আশরাফুল আলম রিপন।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার মো: অহিদুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ,উদ্যোক্তা কৃষকবৃন্দ সুধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews