1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় যৌথ অভিযানে মাদক ও রাম দাসহ যুবক আটক ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০গোলে হারিয়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই,মারধরে ৪জন পথচারী আহত উজান মেওয়া খোলা যুব সংঘের পক্ষ থেকে দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসায় ফ্যান,মশারি সহ আনুষঙ্গিক সহায়তা প্রদান আধুনিক ও মাদকমুক্ত চিতলমারী গড়ার প্রত্যয়ে ভোটের মাঠে যুবদল নেতা আছাদুজ্জামান সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ঝিকরগাছায় তরুণ-তরুণীদের সামাজিক আবেগীয় দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খানকে মো:আনিস আহমেদ এর শুভেচ্ছা ধুনট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের প্রস্তুতি মূলক সভা রাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছ চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার বড়বাড়িয়াকে আধুনিক ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়তে চান মেহমুদ মিলন
শিরোনাম:
ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী শেখ হাসিনার বৈঠক, আলোচনায় ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ নতুন করে শক্তি গোছাচ্ছে আওয়ামী লীগ? সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় যৌথ অভিযানে মাদক ও রাম দাসহ যুবক আটক ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০গোলে হারিয়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই,মারধরে ৪জন পথচারী আহত উজান মেওয়া খোলা যুব সংঘের পক্ষ থেকে দক্ষিণ মাঝিরা বাজার মাদ্রাসায় ফ্যান,মশারি সহ আনুষঙ্গিক সহায়তা প্রদান আধুনিক ও মাদকমুক্ত চিতলমারী গড়ার প্রত্যয়ে ভোটের মাঠে যুবদল নেতা আছাদুজ্জামান

ঠাকুরগাঁও-১:ফয়সলই বিএনপির প্রার্থী

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে অপেক্ষার অবসান হয়েছে। বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মনোনয়নকে ঘিরে গত কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছিল, শুক্রবার রাতের সিদ্ধান্তের পর তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে।

তবে কেন্দ্রের সিদ্ধান্তের খবর আসার আগেই এর প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় পর্যায়ে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যস্ততা। শহরের বিভিন্ন সড়ক, বাজার ও চায়ের দোকানে এখন আলোচনার বড় বিষয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। কে কোথায় প্রচারে নামবেন, কীভাবে ভোটের মাঠ সাজানো হবে, এসব নিয়েও চলছে কথাবার্তা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপনির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। শহরের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায় উঠে আসছে সম্ভাব্য প্রার্থী, ভোটের পরিবেশ ও নির্বাচনী হিসাবের নানা আলোচনা। অনেকে বলছেন, প্রার্থী চূড়ান্ত হওয়ায় এখন ভোটের মাঠে সরাসরি নির্বাচনী তৎপরতা দেখতে চান তাঁরা।

জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ। ফয়সল আমিনের নাম চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সম্ভাব্য প্রচার, কর্মী সমন্বয় এবং মাঠের প্রস্তুতি নিয়েও আলোচনা চলছে।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে মির্জা ফয়সল আমিন, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। ১৮ সেপ্টেম্বর গুলশানে তাঁদের সাক্ষাৎকার নেয় দলের পার্লামেন্টারি বোর্ড। এরপরই ফয়সল আমিনকে প্রার্থী করার সিদ্ধান্ত আসে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোট হবে ২৯ অক্টোবর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে উপনির্বাচন সামনে রেখে এখন ধীরে ধীরে সরব হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ের রাজনীতির মাঠ। কেন্দ্রের সিদ্ধান্তের পর স্থানীয় পর্যায়ে সেই ব্যস্ততা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews