
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তূতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ( ৮ অক্টোবর) সকাল ১১ ঘটি কার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল,সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।
বিএনপির নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী আব্দুল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট ধুনট শাখার আহ্বায়ক শ্রী প্রতেন চন্দ্র সরকার, কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দিরের সভাপতি তপু কুমার সাহা সহ ৩৩ টি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply