1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

দেবিদ্বার নিউমার্কেটে উচ্ছেদ অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ৮ হাজার টাকা

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন,কুমিল্লাঃ এমপি হাসনাত আবদুল্লাহর নির্দেশনার পরও সড়ক দখলমুক্ত হয়নি, ফের দখলের শঙ্কা।

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনা ও ব্যবসায়িক মালামাল উচ্ছেদ করা হয়। পাশাপাশি চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কয়েকবার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজে নিউমার্কেট এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সড়ক দখলমুক্ত করার বিষয়ে বুঝিয়েছেন এবং অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর আহ্বানের পরও সড়ক দখলমুক্ত না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনকে সরাসরি অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে দিতে হয়েছে বলে স্থানীয়রা জানান।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল সড়ক দখলমুক্ত করে যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। অভিযানকালে সড়কের ওপর রাখা ব্যবসায়িক মালামাল ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সড়ক দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট নিরসন এবং সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উচ্ছেদের পরও দখল ফিরে আসার শঙ্কা

এদিকে, অভিযান শেষে আবারও সড়ক দখল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারবার বুঝিয়ে বলা এবং প্রশাসনের অভিযানের পরও যদি ব্যবসায়ীরা পুনরায় সড়ক দখল করেন, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি থেকেই যাবে।

স্থানীয়দের দাবি, শুধু অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই হবে না; সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উচ্ছেদের পর কেউ পুনরায় সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের মতে, নিউমার্কেট এলাকার যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের ধারাবাহিক তদারকি জরুরি। অন্যথায় উচ্ছেদের পর আবারও আগের পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews