1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহরিয়ার খান নাফিজ,হবিগঞ্জ:প্রতিদিন অসংখ্য মুমূর্ষু রোগী এক ব্যাগ রক্তের জন্য জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করেন। একজন মানুষের স্বেচ্ছায় দান করা রক্ত বাঁচাতে পারে আরেকজনের মূল্যবান জীবন, হয়ে উঠতে পারে একটি অসহায় পরিবারের শেষ আশার আলো। রক্তের সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি’। এরই ধারাবাহিকতায় জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে সংগঠনটির ৩৮তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেগা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর ২০২৬, শনিবার, নবীগঞ্জ উপজেলার আউশকান্দিস্থ দক্ষিণ দৌলতপুর হযরত শাহ জালাল লতিফিয়া আইডিয়াল (ক্যাডেট) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি বিভাগীয়, জেলা ও বিভিন্ন ইউনিট শাখার স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. আব্দুল কদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হযরত সৈয়দ শাহ শায়দা (র.) দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা ফয়েজ আহমদ নোমান। ক্যাম্পেইনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মুরাদ। এ ছাড়া কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্যপ্রবাসী মো. সায়েক আহমেদ। আয়োজকরা জানান, বর্তমানে দেশের ৪২টি জেলায় সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা রক্তের সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। তারা আরও জানান, মানবিক এ কার্যক্রম দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। ভবিষ্যতে দেশের ৬৪টি জেলায় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে রক্তের সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে আরও বেশি মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews