
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলা আইন – শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ( সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর – ২ আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুর রশিদ, উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান,
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, সাবেক যুগ্ন আহ্বায়ক আশফাকুজ্জামান খাঁন রনি, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, উপজেলা আনসার কমান্ডার শম্পা পারভীন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ,গণমান্যব্যক্তিবর্গ, আইন- শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সভায় শারদীয় দুর্গো উৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার মাদকের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকা, অনলাইন জুয়া প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, অননুমোদিত মজুতকারীগণ কৃত্রিম সংকট সৃষ্টি করছে সে বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণসম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আইন – শৃঙ্খলা কমিটির সভায় আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠিত আইন – শৃঙ্খলা কমিটির সভার প্রধান অতিথি ডা: মোসলেহ উদ্দীন ফরিদ এমপি প্রশাসনের সদস্যদের আইন- বিরোধী কাজ না করার ব্যাপারে কঠোর সর্তকবার্তা দিয়েছেন।
Leave a Reply