
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে ব্যবহারের বিষপানে দীরেন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত দীরেন্দ্র দাস বানিয়াচং উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিপুর গ্রামের মৃত হরিচরণ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে নিজ বাড়িতে তিনি জমিতে ব্যবহারের বিষপান করেন। পরে তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে দেখে স্বজনরা তাঁকে দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply