1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

দেবিদ্বারের গুনাইঘর উত্তরে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে আলোচনায় একাধিক প্রার্থী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন,কুমিল্লা প্রতিনিধি:চা-দোকান থেকে হাটবাজার—সবখানেই নির্বাচন নিয়ে আলোচনা, জনসেবা ও সড়ক সংস্কারে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে মাঠ-ঘাট ও হাটবাজার—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইউনিয়ন পরিষদ নির্বাচন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও জনমত বিশ্লেষণ। এরই মধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, জনসেবা ও সড়ক সংস্কারমূলক কাজে সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীদের অনেকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। কেউ নিজ উদ্যোগে সড়ক সংস্কারের কাজে এগিয়ে আসছেন, আবার কেউ আর্থিক সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ।

স্থানীয় পর্যায়ে আলোচনায় থাকা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন—গত নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের ছেলে আহমেদ শুভ, সাবেক চেয়ারম্যান সম্রাট শাহজাহানের ভাতিজা নাসির উদ্দীন ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী মো. জসিম উদ্দিন খান, বিএনপি নেতা মো. আবু বক্কর সিদ্দিক এবং নাজমুল হাসান নোমানী।

তাঁদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে নির্বাচনে শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত নয়। দলীয় সিদ্ধান্ত, সাংগঠনিক অবস্থান এবং সাধারণ ভোটারদের সমর্থন—সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান নিয়ে প্রত্যাশা রয়েছে। তাঁদের মতে, নির্বাচনে যিনিই চেয়ারম্যান নির্বাচিত হোন, তাঁকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং ইউনিয়নের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সব মিলিয়ে ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা ও নির্বাচনকেন্দ্রিক আলোচনা ক্রমেই বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা থাকবেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও ভোটের দিন পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews