1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিষাদের সুরে নাসিরনগরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, ১৪২ মণ্ডপে প্রতিমা বিসর্জন নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে কুমিল্লায় শীর্ষে চৌদ্দগ্রাম মোংলা বন্দর সফরে আসছেন প্রধানমন্ত্রী: বড় আশা শিল্পপতি ও ব্যবসায়ীদের চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকালে সন্ত্রাসীদের বাধা ১০ টাকা চাঁদা দাবি ঝিকরগাছায় কালো টাকা সাদা করতে ব্যয়বহুল সুপার মার্কেট বহুতলভবন শপিংমল নির্মাণ রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান শাহাদাত হোসেন হবিগঞ্জে ১২ বছর ধরে পরিত্যক্ত ৫০ লাখ টাকার সেতু যমুনার জলে প্রতিমা বিসর্জন,বিষাদের সুরে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব রাস্তার পাশের পুরি-পেঁয়াজুর দোকানেও বাধ্যতামূলক হচ্ছে লাইসেন্স হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ফেসবুকে ছড়ানো ভিডিওটি ‘ভুয়া’: সৌদি কাজিপুরে শারদীয় দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী ধুনট পৌরসভার ৪টি দূর্গা মন্দিরে আর্থিক সহায়তা প্রদানে সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের করুন সুরে বিদায় নেবেন দেবী দুর্গা জামায়াত-এনসিপি মিলে বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করছে:এমপি খোকন আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী
শিরোনাম:
বিষাদের সুরে নাসিরনগরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, ১৪২ মণ্ডপে প্রতিমা বিসর্জন নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে কুমিল্লায় শীর্ষে চৌদ্দগ্রাম মোংলা বন্দর সফরে আসছেন প্রধানমন্ত্রী: বড় আশা শিল্পপতি ও ব্যবসায়ীদের চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকালে সন্ত্রাসীদের বাধা ১০ টাকা চাঁদা দাবি ঝিকরগাছায় কালো টাকা সাদা করতে ব্যয়বহুল সুপার মার্কেট বহুতলভবন শপিংমল নির্মাণ রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান শাহাদাত হোসেন হবিগঞ্জে ১২ বছর ধরে পরিত্যক্ত ৫০ লাখ টাকার সেতু

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

দেশের উচ্চশিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের ভবনসমূহে ব্যানার স্থাপন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাস এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ হ্রাস এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং এক লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন।

দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। এ পর্যন্ত এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যারা দেশ-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রমের আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বৃদ্ধি, সেশনজট নিরসন এবং গবেষণা কার্যক্রমের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews