1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিষাদের সুরে নাসিরনগরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, ১৪২ মণ্ডপে প্রতিমা বিসর্জন নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে কুমিল্লায় শীর্ষে চৌদ্দগ্রাম মোংলা বন্দর সফরে আসছেন প্রধানমন্ত্রী: বড় আশা শিল্পপতি ও ব্যবসায়ীদের চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকালে সন্ত্রাসীদের বাধা ১০ টাকা চাঁদা দাবি ঝিকরগাছায় কালো টাকা সাদা করতে ব্যয়বহুল সুপার মার্কেট বহুতলভবন শপিংমল নির্মাণ রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান শাহাদাত হোসেন হবিগঞ্জে ১২ বছর ধরে পরিত্যক্ত ৫০ লাখ টাকার সেতু যমুনার জলে প্রতিমা বিসর্জন,বিষাদের সুরে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব রাস্তার পাশের পুরি-পেঁয়াজুর দোকানেও বাধ্যতামূলক হচ্ছে লাইসেন্স হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ফেসবুকে ছড়ানো ভিডিওটি ‘ভুয়া’: সৌদি কাজিপুরে শারদীয় দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী ধুনট পৌরসভার ৪টি দূর্গা মন্দিরে আর্থিক সহায়তা প্রদানে সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের করুন সুরে বিদায় নেবেন দেবী দুর্গা জামায়াত-এনসিপি মিলে বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করছে:এমপি খোকন আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী
শিরোনাম:
বিষাদের সুরে নাসিরনগরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, ১৪২ মণ্ডপে প্রতিমা বিসর্জন নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে কুমিল্লায় শীর্ষে চৌদ্দগ্রাম মোংলা বন্দর সফরে আসছেন প্রধানমন্ত্রী: বড় আশা শিল্পপতি ও ব্যবসায়ীদের চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকালে সন্ত্রাসীদের বাধা ১০ টাকা চাঁদা দাবি ঝিকরগাছায় কালো টাকা সাদা করতে ব্যয়বহুল সুপার মার্কেট বহুতলভবন শপিংমল নির্মাণ রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান শাহাদাত হোসেন হবিগঞ্জে ১২ বছর ধরে পরিত্যক্ত ৫০ লাখ টাকার সেতু

নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎
‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
‎
‎নিহত রত্না দাস ওই গ্রামের কুড়েরহাটির সুশীল দাসের স্ত্রী। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মহল্লাল দাসের মেয়ে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন রত্না দাস। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরদিন রবিবার (১৮ অক্টোবর) তার স্বামী সুশীল দাস নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎
‎বুধবার বিকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি রত্না দাসের বলে শনাক্ত করেন।
‎
‎নিহতের পরিবারের অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর দুর্বৃত্তরা ঘরে থাকা রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে পুকুরে ফেলে হত্যা করেছে। ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন।
‎
‎নিহতের দেবর বলরাম দাস বলেন, “আমার বৌদি ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা সবকিছু লুট করে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে।”
‎
‎নিহতের মামা বিনোদ দাস বলেন, “আমার ভাগ্নিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
‎
‎এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী সুশীল দাসের মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানিয়েছে পরিবার।
‎
‎ভলাকুট ইউপি চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।
‎
‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”
‎
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews