1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা নারায়ণগঞ্জে একরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ০৭ নারী গ্রেপ্তার, ০৬ জনের বাড়ী নাসিরনগরের ধরমন্ডলে হবিগঞ্জে ভুয়া চিকিৎসক আটক হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ
শিরোনাম:
সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা নারায়ণগঞ্জে একরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার মীরসরাইয়ে হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ০৭ নারী গ্রেপ্তার, ০৬ জনের বাড়ী নাসিরনগরের ধরমন্ডলে হবিগঞ্জে ভুয়া চিকিৎসক আটক হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা

সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ‘বীর মুক্তিযোদ্ধা’ মানিক পশারীর মরদেহ দাফন নিয়ে পিরোজপুরে দিনভর উত্তেজনা, বিক্ষোভ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। গার্ড অব অনার দেওয়া এবং কবর খোঁড়াকে কেন্দ্র করে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

জামায়াত অভিযোগ অস্বীকার করে বলেছে, মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন থাকায় তারা গার্ড অব অনার দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল। অন্যদিকে বিএনপির অভিযোগ, একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির দায় জামায়াত এড়াতে পারে না।

৮৭ বছর বয়সী মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয়ে থাকা অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

শনিবার দুপুরে অ্যাম্বুলেন্সে তার মরদেহ পিরোজপুরে পৌঁছালে দাফন ও গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শহরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। দফায় দফায় মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশি পাহারায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পিরোজপুর পুলিশ লাইনে নেওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে সাংবাদিকসহ অন্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিকেলে পুলিশ লাইনের ভেতরে গোপনীয়তার সঙ্গে মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।

গার্ড অব অনার এবং দাফনে বাধা দেওয়ার বিষয়টি জামায়াত নেতারা অস্বীকার করলেও প্রত্যক্ষদর্শীদের দাবি ভিন্ন। ঘটনার সময় এ প্রতিবেদক নিজেও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলা পরিষদে গার্ড অব অনার দেওয়ার সময় বাধা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ কয়েকজন নেতাকর্মী।

এছাড়া রাতে পৌর কবরস্থানে কবর খোঁড়ার কাজেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। একাধিক ব্যক্তি জানিয়েছেন, জামায়াত নেতা জহিরুল হক ইউনুস ও সাবেক শিবিরের জেলা সভাপতি মাহাবুবুল আলম নাঈম এ বাধা প্রদান করেন। এ ছাড়া পাড়েরহাট বাজারে শিবির নেতা মঈনের নেতৃত্বে পিরোজপুরের মাটিতে মানিক পশারীকে দাফন না করার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

এ বিষয়ে মানিক পশারীর পরিবারের সঙ্গে কথা বলে বাধাপ্রদানকারীদের সম্পর্কে জানতে চেষ্টা করা হয়েছিল। তবে দাফনের পরপরই তারা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

যদিও দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। তার দাবি, তারা মরদেহ দাফনে বাধা দেননি। মানিক পশারী প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা কি না, তা নিয়ে বিতর্ক থাকায় তাকে গার্ড অব অনার দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তারা। সেই আপত্তিকে কেন্দ্র করে দাফনে বাধা দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে এর আগে ঘটনার দিন দুপুরে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মিথ্যা মামলার বাদী মানিক পশারি। সেই কুখ্যাত ব্যক্তি মারা গেছেন। আমরা জানি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তার নাম এখন পর্যন্ত গেজেটে আছে। এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, এই ভুয়া মুক্তিযোদ্ধা কোনোভাবেই রাষ্ট্রীয় সম্মাননা পেতে পারেন না। ভুয়া মুক্তিযোদ্ধা তো অবশ্যই, তারপর আবার বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন। এমনকি তার শাহাদাত বরণের পেছনে মানিক পশারীর দায় রয়েছে।

এসময় আব্দুর রাজ্জাক এও বলেন, মানিক পশারী রাষ্ট্রীয় সম্মাননা পেতে পারেন না এবং তার দাফনে পিরোজপুরের সাধারণ মানুষ আগ্রহ নেই।

পুরো ঘটনার জন্য তাই জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছেন পিরোজপুর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র। তিনি বলেন, মানিক পশারীর মরদেহ দাফন ও গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির দায় জামায়াতের নেতাকর্মীরা এড়াতে পারেন না।

শুভ্র আরও বলেন, তার বাবা পিরোজপুরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের কাছ থেকে তিনি শুনেছেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রাজাকার ছিলেন না। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকার জামায়াত করার কারণে সাঈদীকে মিথ্যা মামলায় হয়রানি করেছে এবং কারাবন্দি রেখেছিল।

মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে শুভ্র বলেন, মুক্তিযোদ্ধা গেজেটে তার নাম রয়েছে। একজন মুসলমানের মৃত্যুর পর তার দাফন-কাফনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার তীব্র নিন্দাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews