1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কবর থেকে উঠে এসে সাবেক ছাত্রলীগ নেতার মারামারি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ এবার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মৃত ছাত্রলীগ নেতার নাম শফিকুল ইসলাম। তিনি পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জামালপুর সদর থানায় পৌরশহরের ফুলবাড়িয়া দড়িপাড়ার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় জামালপুর সদর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ ৮৩ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মৃত শফিকুল ইসলাম জামালপুর পৌরশহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে।

শফিকুল পৌর ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। শফিকুলের মৃত্যু সনদ যাচাই করে দেখা গেছে, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর সফিকুল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শফিকুলের ছোট ভাই রফিকুল জানান, প্রায় বিশ বছর আগে বড় ভাই পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দুই বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। একমাত্র মেয়ে সন্তান নিয়ে ভাবী সংসার করছে। প্রতিবেশীরাও শফিকুলের দুই বছর আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী হায়দার আলী ও তার দুই সহযোগীকে অভিযুক্তরা মারধর করে আটত্রিশ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

১৮৬০ সালের প্যানাল কোডের ১৪৩/১৪৮/৩২৩/৪২৭/৩৭৯ ও ৫০৬(২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী হায়দার আলীকে মামলার বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তিনি জানান, পরে সাক্ষাতে কথা বলবেন।

জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির জানান, এ ব্যাপারে মামলার বাদী ভালো বলতে পারবে। মৃত মানুষের নামে মামলা দেওয়া হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews