1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

কুলাউড়ায় আনোয়ারুল হক চৌধুরী সড়কের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়ায় গাজীপুর গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে রাস্তার জন্য জমি দান করে উদারতা দেখালেন দুই সহোদর। দীর্ঘদিন থেকে এলাকার মানুষের যাতায়াত সমস্যার সমাধান হলো আনোয়ারুল হক চৌধুরী সড়ক নামকরণের মধ্যদিয়ে। দুই সহোদর তালহাতুল হক চৌধুরী রাহাত ও আরফাতুল হক চৌধুরী রিফাতের দানকৃত জমিতে পিতার নামে নামকরণ করা সড়কটি উন্মুক্ত হলো।

রোববার (৬অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে সড়কের সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে ফিতা কেটে রাস্তা নামকরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল জলিল, সমাজসেবক মিসবাহ উদ্দিন চৌধুরী, দাতা সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী, সৈয়দ আফতাবুর আলী, সৈয়দ ইকবাল হোসেন, সারওয়ার চৌধুরী প্রমুখ।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে রেঞ্জ অফিস সংলগ্ন কুলাউড়া-সাগরনাল সড়কের সম্মুখ থেকে পশ্চিমমুখী গাজীপুর বস্তি সড়ক পর্যন্ত প্রায় ৬০০ ফুট সড়কের নতুন নাম দেওয়া হয়েছে মরহুম আনোয়ারুল হক চৌধুরী সড়ক। এতে প্রায় ২৫টি পরিবারের লোকজন উপকৃত হবে। সদর ইউনিয়নের কুলাউড়া-গাজীপুর-সাগরনাল পাকা সড়ক থেকে পশ্চিমমুখী গাজীপুর গ্রামে প্রবেশে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা রয়েছে। কুলাউড়ার সাদেকপুর মৌজায় বিভিন্ন দাগে গাজিপুর গ্রামের বাসিন্দা মরহুম আনোয়ারুল হক চৌধুরীর ব্যক্তি মালিকানা জমি পড়েছে। ওই জমিটি ব্যবহার করে স্থানীয় একটি পক্ষ তাদের জমি প্লট আকারে বিভিন্ন লোকজনকে ভূলবুঝিয়ে আনোয়ারুল হক চৌধুরীর জমি ব্যবহার করতে পারবেন বলে বেশি দামে জমি বিক্রি করেন। ওই এলাকায় কিছু পরিবার জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে এলাকাবাসীর দাবিতে প্রশাসনের মধ্যস্থতায় নিজের জমিতে থাকা সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তার জন্য জমি দান করেন দুই সহোদর রাহাত ও রিফাত।
গাজীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া, আতিক আহমদ, মনাফ মিয়া, সুজেল, তারেক আহমদ, তছলিমা বেগম প্রমুখ জানান, আমরা আগে অনেক জায়গা ঘুরে প্রধান সড়কে যেতে হতো। বর্তমানে সড়কটি উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের সমস্যা লাঘব হলো। রাহাত ও রিফাত দুই ভাইয়ের এমন উদারতায় এলাকাবাসী কৃতজ্ঞ। রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রশাসনের মধ্যস্থতায় দাতা সদস্যদের উদারতায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দীর্ঘদিনের বিরোধকৃত রাস্তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এলাকার প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ থাকলে সমাজব্যবস্থা শক্তিশালী হবে।
রাস্তায় দাতা পরিবারের সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে জনস্বার্থে ৪ শতক জমি দান করলে প্রশাসন ও এলাকাবাসী সড়কটি আমাদের পিতার নামে নামকরণ করেন। অতীতে আমার পিতাও মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন ঠিক বাবার মতো আমরাও যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি।
উল্লেখ্য, কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল হক চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews