
শরিফা বেগম শিউলী (স্টাফ রিপোর্টার) জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন শাফিউল ইসলাম সাফী। রংপুর দর্শনা মোড় যুব সমাজের আয়োজনে হা-ডু-ডু খেলার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর দর্শনা মোড়ে যুব সমাজের উদ্যোগে হাডুডু খেলার উদ্বোধন করেন অনুষ্ঠনের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাফিউল ইসলাম সাফী। উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক কাউন্সিলর মোঃ সাফিউল ইসলাম সাফী ।
এ সময় তিনি বলেন, আমি আজ থেকে জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। আজ থেকে জাতীয় পার্টির সাথে আমার কোন সম্পর্ক নেই।
৫ ই আগস্ট যে দিন বৈষম্যবিরোধী ছাত্ররা দেশ স্বধীন করেছে। সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর রাজনীতি করবো না। এ সময় দর্শনা মোড় এলাকার অন্যান্যসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ##
Leave a Reply