
যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান ও রাজধানীর কাফরুল থানার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর জামাল মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
Leave a Reply