1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মপাশায় কোভিড – ১৯ সংক্রমিত ডাক্তার স্বাস্থ্য বিধি না মেনে সেবা দিচ্ছেন রোগীদের

  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

সোহান আহমেদ (ধর্মপাশা,সুনামগঞ্জ) সুনামগঞ্জের   ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ করোনা ভাইরাস (কোভিড ১৯পজিটিভ) সংক্রমিত হয়েও স্বাস্থ্যবিধি না মেনে গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও সেখানে ভর্তি থাকা রোগী এবং তাঁদের সঙ্গে থাকা লোকজন কোভিড ১৯ সংক্রমিত হওয়ার আতঙ্ক বিরাজ করছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে , ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ গত ২৯ জুন সর্দি ও জ্বরে আক্রান্ত হন। পরে ৩ জুলাই সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের পরীক্ষা করালে তাঁর শরীরের কোভিড ১৯ পজেটিভ ধরা পড়ে। তিনি করোনামুক্ত না হয়েই স্বাস্থ্য বিধি না মেনে ৬ জুলাই সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।এমনকি হাসপাতালের নিজ কক্ষে বসে দাপ্তরিক কাজকর্মও চালিয়ে আসছেন। এতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোসতানশির বিল্লাহ নিজেই করোনায় আক্রান্ত।এ অবস্থায় তাঁর রোগী দেখা ও অফিসে বসে দাপ্তরিক কাজ করার বিষয়টি হটকারিতা ছাড়া আর কিছুই নয়।এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি এক সপ্তাহ হয়ে গেছে।তাই দ্বিতীয়বার পরীক্ষা করানোর প্রয়োজন নেই। রোগী দেখিনি,তবে জরুরি কিছু কাজ ছিল যা অফিসে বসে করেছি। তাছাড়া এখন আমি পুরোপুরি সুস্থ।

 

ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তাছাড়া তিনি একজন চিকিৎসক,তাঁকে তো এ নিয়ে আমি আর পরামর্শ দিতে পারি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews