1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে – পুলিশ সুপার

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) হাওরাঞ্চলের তরুণদের মাদক ও মোবাইল আসক্তিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও গ্রামবাসীরা। এ লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট। বিতরণ করা হয়েছে ফুটবল, জার্সিসহ খেলার বিভিন্ন সামগ্রী। এতে উৎফুল্ল হাওরপাড়ের কিশোর ও তরুণরা। হবিগঞ্জের হাওরাঞ্চল খ্যাত পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং। এক সময় নিয়মিত আয়োজন করা হতো ফুটবলসহ বিভিন্ন খেলার। কিন্তু বর্তমানে খেলাধুলা নেই বললেই চলে। এতে তরুণরা জড়িয়ে পড়ছে মোবইল আসক্তি, মাদক সেবনসহ নানা অপরাধে। তরুণ সমাজকে এ পথ থেকে ফেরাতে হাওরাঞ্চলের নিজ এলাকায় খেলাধূলার উদ্যোগ নেন মালেশিয়ান প্রবাসী ব্যবসায়ী একে ফয়জুল ইসলাম। গ্রামবাসীকে সাথে নিয়ে আয়োজন করেন ৩ দিনব্যাপী মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্টের। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)রাতে কাটখাল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান। কাটখাল পঞ্চায়েতের সভাপতি কাজী লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান। বক্তব্য রাখেন, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন, ইউপি সদস্য মোফাজ্জল হক ফরিদ, লন্ডন প্রবাসী শাহ উবায়দুর রহমান আবিদ, ডাঃ শাহীন মিয়া, কুয়েত প্রবাসী মণিলাল দাস, মিজানুর রহমান প্রমুখ। হাওরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ২৮টি টিম টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। গভীর রাত পর্যন্ত জমজমাট খেলাটি গ্রামাঞ্চলের শতশত দর্শক উপভোগ করেন। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয় আলমপুর ফুটবল একাডেমী ও রানার্স আপ হয় কাটখাল ক্রিড়াচক্র। প্রথম পুরস্কার দেয়া হয় একটি অতাধুনিক বাই সাইকেল। এসব আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠে পুকড়া ইউনিয়ন এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান বলেন, বর্তমানে মোবাইলসহ বিভিন্ন আসক্তিতে জড়িয়ে পড়ছে তরুণরা। এর প্রধান কারণ হচ্ছে তারা খেলাধুলাসহ বিনোদন বঞ্চিত। তিনি বলেন, একজন খেলোয়ারযে তার দেশকে উন্নত করতে পারে তার প্রমাণ হচ্ছে আফ্রিকা। আমরা চাই আমাদের তরুণরা খেলাধুলাসহ নিয়মিত শরীর চর্চা করে সুস্থ্য ও সুন্দরভাবে বেড়ে উঠুক।

অনুষ্ঠানের আয়োজক মালেশিয়ান প্রবাসী ব্যবসায়ী একে ফয়জুল ইসলাম জানান, এলাকার প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। এক সময় গ্রামে গ্রামে বড় বড় ফুটবল খেলার আয়োজন হতো। হাডুডু, ভবিবলসহ নানা খেলাধূলায় তরুণরা ব্যস্ত থাকতো। এ কারণে তারা সকল ধরণের অপরাধ ও আসক্তি থেকে মুক্ত থাকতো। কিন্তু এখন আর এমন আয়োজন নাই। তাই বিপথে ঝুুকছে তরুণরা। এলাকার ভবিষ্যত তরুণ সমাজকে সুস্থ্য ও সুন্দর রাখতেই আমাদের এ ক্ষুদ্র আয়োজন। তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত এ ধরণের আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews