1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪৮ ঘন্টার মধ্যে ফেসবুকের পোস্ট না মুছলে মামলার হুমকি – জি কে গউছ

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের (সামি) যদি ফেসবুক পোস্ট না মুছেন, তাহলে তার বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে মামলা করার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এ হুমকি দেন। এসময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন- একটি গোয়েন্দা সংস্থার বরাতে জুলকারনাইন সায়ের (সামি) গত ২১ ডিসেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পোস্টটি দেখে বিস্মিত হয়েছি। এই পোস্টে আমার ও আমার ভাইদের জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোন ভিত্তি নাই। তিনি ৪৮ ঘন্টার মধ্যে ফেসবুকের পোস্ট মুছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা না করলে সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব।

জি কে গউছ বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। আমি নিজে কোন মামলা দায়ের করিনি বা কোন মামলার আমি স্বাক্ষীও নই। প্রত্যেকটি মামলার বাদী ঘটনা অনুযায়ী স্বাধীনভাবে মামলা দায়ের করেন। এই বিষয়ে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ ছিলো না বা এখনো নাই।

জি কে গউছ বলেন- হবিগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ অত্যন্ত সুসংগঠিত এবং বিএনপি হবিগঞ্জ শহরে একটি দূর্গ হিসাবে আবির্ভূত হয়েছে। বিএনপি ও ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সারাদেশের ন্যায় স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মী হবিগঞ্জ থেকে পালিয়ে যেকে বাধ্য হয়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর জুলকারনাইন সায়ের (সামি) তার ফেসবুকে পোস্টে বলেন- ৫ আগস্টের পর বিএনপির জি কে গউছসহ হবিগঞ্জের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাদের বিরুদ্ধে দখল বাণিজ্য, চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানি ও মামলা দেওয়া ভয় দেখিয়ে অবৈধ অর্থ আত্মসাতের সাথে জড়িয়ে পড়েছেন। পোস্টটির বরাতে জুলকারনাইন একটি বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে খবরটি পেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জের পিপি এডভোকেট আব্দুল হাই, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক এনাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews