1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

হবিগঞ্জে দুই ভারতীয়সহ আটক ৩

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ)হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২ ভারতীয় ও ১ বাংলাদেশী নাগরিকসহ ৩জন আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে ভারতীয় মদ, শাড়ি ও অন্যান্য অবৈধ মালামাল।

আটককৃতরা হলেন-ভারতের আগরতলার যোগেন্দ্রনগর এলাকার নেপাল দাসের ছেলে সুমন দাস (৪১), ধনেশ দাসের ছেলে শম্ভু দাস (৪১) ও মৌলভীবাজারে জেলার শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আমির (৩০)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসব তথ্য দেন- ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান।

এর আগে দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) ক্যালেঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৫৩-এম থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণছড়া রিজার্ভটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ অভিযানের সময় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে সন্দেহজনক তিন ব্যক্তিকে বিজিবির টহল দল থামতে বললে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদেরকে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে আটক করেন।

আটককৃত ভারতীয় নাগরিকদের কাছে কোনো বৈধ ভ্রমণের কাগজপত্র ছিল না। অন্যদিকে, বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আমির ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন বলে স্বীকার করেছেন। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ মালামালও উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ৪ বোতল ভারতীয় মদ, ১২২ পিস ভারতীয় শাড়ি, ৩ পিস ভারতীয় ধুতি, ১টি ভারতীয় ফেসওয়াশ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, ২টি ভারতীয় সিম কার্ড, ১টি মোবাইল চার্জার, ১,০৬৪ ভারতীয় রুপি এবং ১৮৫ বাংলাদেশি টাকা। এছাড়া আটককৃতদের কাছ থেকে ১টি পেন কার্ড, ১টি ভোটার কার্ড, ১টি আধার কার্ড এবং ১টি ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করার মাধ্যমে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান- বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews