1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার আন্ডার ওয়াল্ডের চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ, ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
এক সময়ের নিষিদ্ধঘোষিত চরমপন্থী কমিউনিষ্ট পার্টি ও পরবর্তীতে দল পরিবর্তন করা জাসদ নেতা আতিয়ার খাঁকে (৬৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার ছেলে। গত সোমবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেলা সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত আতিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোতপাড়া এলাকার মৃত ঝড়ু খাঁর ছেলে।
আতিয়ারের বড় ছেলে লিটন জানান, বাড়ির জমি নিয়ে প্রতিবেশী আজাদ, রানা, আমজাদের সঙ্গে বিরোধ চলছিল আমাদের সাথে। এ ঘটনার জের ধরে গত এক মাস আগে আমাদের পরিবারের সদস্যদের মারপিট করেন প্রতিপক্ষের লোকজন এবং বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করি। এরপর রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে আমার পিতা আতিয়ার ও আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি ধামকি দেন। এ ঘটনার জের ধরে আমার পিতা আতিয়ারের মাথায় কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের আজাদ, রানা, আমজাদ ও তাদের লোকজন। রবিবার দিবাগত রাতে পূর্ব পরিকল্পিতভাবে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, মৃত আতিয়ারের বড় ছেলে লিটন বাদী হয়ে ১৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
কে এই আতিয়ার খাঁ ?
এ বিষয়ে গত দু’দিনের অনুসন্ধানে মিলেছে লোমহর্ষক তথ্য। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী কমিউনিষ্ট পার্টির একজন নেতা ও অস্ত্রধারী ক্যাডার ছিলেন। তার হাতে অনেক নিরীহ মানুষের প্রাণ ঝরেছে, কত মায়ের বুক খালি করেছে এই আতিয়ার খাঁ, তার হিসাব নেই। জোত পাড়া, বংশীতলা সহ আশ পাশের অনেক এলাকার মানুষের হাতে তার জীবন গেছে। এই আতিয়ার খাঁ ছিলেন এক ত্রাশ, ৯০-৯৫ দশকের দিক থেকেই তিনি যুক্ত ছিলেন নিষিদ্ধঘোষিত চরমপন্থী কমিউনিষ্ট পাটিতে, পরবর্তীতে যুক্ত হন জাসদ গণবাহিনীর সাথে। তার সখ্যতা ছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর সাথে। তার ছেলে এখন বলছেন যে, আমার বাবা বিএনপি করতো। জাসদ নেতা কাজী আরেফ হত্যা থেকে শুরু করে উক্ত এলাকায় তৎকালীন সময়ে পথে ঘাটে অলিতে গলিতে যত লাশ পড়ে থাকতো এসব তার এবং তার বাহিনীদের কাজ ছিল। এক সময় কুষ্টিয়া ছিল মৃত্যুপূরী, সেই মৃত্যুপূরীর খলনায়ক ছিলেন এই আতিয়ার খাঁ।
আতিয়ার খাঁ দীর্ঘ বিশ বছর কোথায় ছিলেন ?
ক্রসফায়ারে একের পর এক সন্ত্রাসী মারা পরতে শুরু করলো তখন এই আতিয়ার খাঁ গা ঢাকাদেয়। চলে যায় ঢাকায় ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর কাছে। ইনুর তার প্রতিষ্ঠানে চাকরী দিয়ে আত্বগোপনে রেখেছিল। তবে মাঝে মধ্যেই গ্রামে আসতেন তিনি, নতুন করে দলও তৈরী করেছিল। ইউপি নির্বাচন ও সংসদ নির্বাচনের মাঠে একটি দলের পক্ষ নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা করেছেন তিনি। এলাকাবাসীর ধারনা সামান্য জমি জমাকে কেন্দ্র করে তিনি খুঁন হয়নি, এলাকায় একটি তৃতীয় পক্ষ আছে তারা জোতপাড়া, বংশীতলা নিজেদের নিয়ন্ত্রনে নিতেই মাছের তলে মাছ ভেজেছেন। তবে এলাকার সূশীল সমাজ দাবী করে বলেন, নিহত আতিয়ার খাঁ হত্যার পেছনের মাষ্টারমাইন্ড তৃতীয় পক্ষকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। কারন তার অতীত ইতিহাস ঘাটলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। তারা এটাও বলেন, যাদের নামে মামলা দিয়েছে তারা কেহই এই হত্যা কান্ডের সাথে জড়িতনা।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার সঙ্গে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews