1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি সামনে এগিয়ে যেতে চায় -জি কে গউছ

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের যেসব নেতা পুলিশ পাহারায় ঘুরে বেড়িয়েছে তারা এখন বাড়ি ছাড়া, দেশ ছাড়া, রাজনীতি ছাড়া। এসব নেতারা যদি মারা যায় তাদের জানাজা হবে কোথায়। আওয়ামীলীগ নেতারা এমন রাজনীতি করেছে তাদের মৃত্যু হলে প্রকাশ্যে জানাজা হবে কি না তারও কোনো নিশ্চিয়তা নেই। এমন রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। বিএনপি মানুষকে ভালোবাসে, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি সামনে এগিয়ে যেতে চায়।
তিনি রবিবার(২৩ ফেব্রুয়ারী) বিকালে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগের ভয় ছিল বিএনপি মানুষের সামনে কথা বললে তাদের পায়ের নীচে মাটি থাকবে না। তাই গায়েবী মামলা দিয়ে, পুলিশী হামলা করে বিএনপির সভা-সমাবেশে বাধাঁ সৃষ্টি করেছে। আওয়ামীলীগের নির্যাতনে শিকার হয়ে বিএনপি নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার পরিজন থেকে দুরে থেকেছে। আমরা সেই দিন ধৈর্য ধরেছি, আর আকাশের দিকে থাকিয়েছি। মহান আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করেছেন। সে জন্যই আওয়ামীলীগ এখন এক জায়গায় দাঁড়িয়ে কথা কলার সাহস হারিয়ে ফেলেছে। আওয়ামীলীগ নেতারা এক জায়গায় দাঁড়িয়ে একজন আরেকজনের কুশল বিনিময় করতে পারে না।
তিনি বলেন- রাজনীতি মানুষের জন্য। মানুষের জীবন যেখানে ক্ষণস্থায়ী, সেখানে রাজনীতি চিরস্থায়ী হতে পারে না। জোর করে কিছু দিন রাষ্ট্র ক্ষমতায় থাকা যায়, কিন্তু চিরস্থায়ীভাবে থাকার সুযোগ নেই। তাই ভালো কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে বাসা বাঁধতে চাই।
জি কে গউছ বলেন- বাংলাদেশের মানুষ ধরে না ধরে না, ধরলে আর ছাড়ে না। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে দেশের জন্য, নিজের অধিকার আদায়ের জন্য। কারো দয়ায় নয়, মানুষ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। আমরা স্বাধীন দেশের মানুষ। এদেশে সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ এক সাথে বসবাস করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন মানুষের ভালোবাসা ও সমর্থন ছাড়া রাষ্ট্র মতায় যাওয়ার বিকল্প নেই। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সহ সভাপতি শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, হবিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, আরিফ আহমেদ রুপন, ৩নং মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মোতাছির রানা, রাকিবুল ইসলাম, বাবুল আহমেদ, ওলিউর রহমান রিপন, হুমায়ুন কবির, মাহবুব মিয়া, আমির হোসেন, সাজু মিয়া, আছকির মিয়া, সেলিম মিয়া, সাদেক মিয়া, জুয়েল মিয়া, কামাল মিয়া, বাহার মিয়া, শ্রমিক দলের আহবায়ক আলি আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ ডালিম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজান মিয়া, আব্দুল মালেক, জুয়েল আহমেদ নাহিদ, শিবলী আহমেদ, আব্দুল হাই প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews