1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করলো দুর্বৃত্তরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে কুষ্টিয়ার আদালত চত্বরে হামলা চালিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে। এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তার মাথায় আঘাত করে আহত করা হয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘটনা বিরল ইতিহাস সৃষ্টি করেছে। জানা গেছে, একদল যুবক আদালতে মামলার হাজিরা দিতে এসে ফিরে যাবার পথে আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে যুবদল ও ছাত্রদলের ছেলেরা। তারা তাদের মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে এসে বাড়ি ফিরে যাবার সময় এই হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপি সমর্থিত ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। যে গ্রুপ তাদেরকে পরাজিত ভাবছেন, তারা যুবদল ও ছাত্রদলের ছেলেদের দিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করিয়েছে। সভাপতি প্রার্থী এডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, আজকের এই ঘটনা দেশ স্বাধীনের পর এটা একটা বিরল ঘটনার ইতিহাস সৃষ্টি করেছে। যা অতীতে কোনো দিনও এধরনের ন্যাক্কারজনক ঘটনা কুষ্টিয়া বারে ঘটেনি। তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এধরনের হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার পায়তারা করেছে। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচনে ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই নির্বাচিত হবেন। তবে কারা ঘটিয়েছে এ বিষয়ে তিনি আরো বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে। তবে এই ঘটনা যেই ঘটাক না কেন, আমরা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।
অন্যান্য প্রার্থীরা বলেন, আমরা আদালতের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলাম না। ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখলাম, বিএনপির সভাপতি প্রার্থী এডভোকেট গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী সভাপতি এডভোকেট মাহাতাব উদ্দিনের নির্বাচনী ক্যাম্পসহ আশপাশের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় একজন ছাড়া আর কেউ আহত হয়নি। আইনজীবীরা বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় যখন সাজ সাজ রব চলছে, ঠিক তখনই এ ধরনের হামলা যেন আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews