1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

নিবন্ধন বাতিলের ঝুঁকি রয়েছে আওয়ামী লীগের শরিকদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  আওয়ামী লীগের নিবন্ধন হারানোর পর থেকে ঝুঁকিতে রয়েছে তাদের জোটের শরিক দলের নেতারা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দল নির্বাচনে অংশ নিয়েছিল তারাই এ ঝুঁকিতে রয়েছেন।

যাদের নিবন্ধন বাতিল হতে পারে তাদের মধ্যে অন্যতম হলো- মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টি, ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (জেপি)।

আওয়ামী লীগের জোটে ১৩টি রাজনৈতিক দল থাকলেও বেশ কয়েকটির নিবন্ধন নেই। আওয়ামী লীগের জোটে না থাকলেও সমঝোতা করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ কল্যাণ পার্টিও ঝুঁকির মধ্যে রয়েছে।

জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিকদের নিবন্ধন বাতিলের দাবিতে ইসির কাছে লিখিত আবেদন দিয়েছে গণঅধিকার পরিষদ।

এ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী ১৪-দলীয় জোটের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যারা পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যয় করার তাগিদও দিয়েছেন দলটির নেতারা।

আওয়ামী লীগের শরিক দল ওয়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে জেলহাজতে রয়েছেন। একাধিক হত্যা মামলাসহ বেশ কিছু মামলা তার মাথার ওপর। দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আওয়ামী লীগের পতনের পরই গা-ঢাকা দিয়েছেন। ফলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে চলছে দলটি।

১৪-দলীয় জোটের আরেক শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। দলের সাধারণ সম্পাদক শিরিন আখতারও গা-ঢাকা দিয়েছেন। এ ছাড়াও ন্যাপ, জেপি, সাম্যবাদী দলের নেতারাও আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের জোট শরিক হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি উঠেছে।

অন্যদিকে ২০০৯ সালে মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির নিবন্ধনও বাতিলের দাবি করা হয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে এই দলের সাথে মহাজোট করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews