1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা দাবীতে “জাগো যমুনাবাসী” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

কবির মাহমুদঃ সিরাজগঞ্জে যমুনা নামে পৃথক উপজেলার দাবিতে “যমুনাবাসী জাগো ” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব কাজিপুর ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ১০ জুন (মঙ্গলবার) বেলা ৩টায় নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এই সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য আব্দুল কাদের চেয়ারম্যানের সভাপতিত্বে এসময় বক্তৃব্য রাখেন বসুন্ধরা গ্রুপ এর ডিজিএম ও রাবেয়া ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, পূর্ব কাজিপুর ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফরিদুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি গাজী মাজহারুল আনোয়ার, কাজিপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম,  কবি আলতাফ হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

নদীবিধৌত কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৬ টি পূর্বপাড়ে অবস্থিত হওয়ায় দীর্ঘকাল যাবত প্রশাসনিক ভাবে নিগৃহীত হয়ে আসছে এই অঞ্চলে বসবাস করা দেড় লক্ষাধিক মানুষ। স্বাস্থ্য, শিক্ষা সহ নানা ক্ষেতে ভোগান্তির শিকার হয়ে আসছে চরবাসী। এসব ভোগান্তি থেকে নিরসনের জন্যই স্বতন্ত্র উপজেলার দাবীতে দীর্ঘদিন যাবত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তারা যমুনা উপজেলা দাবী করে আসছে।

তাঁরই ধারাবাহিকতায় যমুনা পূর্বপাড়ের ৬ ইউনিয়নের মানুষের যৌথ অংশগ্রহণে সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত হয়,এতে প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরে অবিলম্বে যমুনা উপজেলা বাস্তবায়নের দাবী জানান।

উল্লেখ্য, যমুনা উপজেলা দাবীতে ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে, পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে যমুনা চরবাসীকে নিয়ে সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews