1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীবরদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর দুই কন্যা শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার বটতলা মৃধা বাড়ি এলাকার একটি মৎস্য খামার থেকে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিবস্ত্র অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলো তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া এলাকার স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬) এবং সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭)। তারা দুইজনই স্থানীয় এক নূরানী মাদ্রাসায় পড়তো।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার পর থেকে শিশুদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে শিশুদের সন্ধান চাওয়া হয় এবং সারারাত মাইকিং করা হয়।

এদিকে বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে বটতলা মৃধা বাড়ি এলাকার একটি মৎস্য খামারে শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দিলে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুদের পরনে কোনো পোশাক ছিল না।

জানা গেছে, স্থানীয় শাখাওয়াত হোসেনের জমিতে তৈরি ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছেন মোস্তফা মিয়া নামক এক ব্যক্তি। স্থানীয়রা জানান, শিশু দুটির বাড়ি পুকুরের ঘটনাস্থল থেকে অনেক দূরে। মাসখানেক আগে এই পুকুরেই আরেকটি রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে, যা প্রজেক্টের মালিক ধামাচাপা দেয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া মরদেহের কাছাকাছি কোনো পোশাকও পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। তবে এখন পর্যন্ত শিশুদের পরিবার কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানায় খবর দেই এবং নিজেও ঘটনাস্থলে আসি। আমার কাছে বিষয়টি পানিতে ডুবে মারা যাওয়ার মতোই মনে হচ্ছে।’

শিশু স্বপ্নার বাবা স্বপন মিয়া বলেন, ‘আমি গতকাল ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঢাকা যাইনি। এরপর থেকে খুঁজতে থাকি, মাইকিংও করি। আজ সকালে মেয়ের লাশ পেলাম। কীভাবে কী হয়ে গেল বুঝতে পারছি না!’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয় এবং পরে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করি। বাচ্চা দুটির গায়ে পোশাক পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews