
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় পৌর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী এই শিক্ষাশিবির লাউজানী কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরের উদ্বোধন করেন পৌর জামায়াতের আমীর মো: আব্দুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী প্রধান অতিথি তার বক্তব্য বলেন,গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এ জন্য নতুন বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
পৌর জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা তারবিয়াত সেক্রেটারি মো: আহসানুল কবির, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিয়ার রহমান, মো : আব্দুর রকিম,অফিস সম্পাদক মাওলানা ফকরুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও মিডিয়া বিভাগের প্রধান আবিদুর রহমান। এ ছাড়া শিক্ষা শিবিরে পৌর জামায়াতেরনেতা আ:কাদের, শফিকুর রহমান, আসাদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply