1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ঝিনাইগাতীতে জুলাই যুদ্ধাকে অপহরণের চেষ্টা; আটক-১

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

রিয়াদ আহাম্মেদ,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে মো. জাকির হোসেন(২১) নামে এক জুলাই যুদ্ধাকে অপহরণের চেষ্টার অভিযোগে আঃ রহিম (৩০)কে আটক করেছে পুলিশ। সোমবার (৩০জুন) দুপুরে তাকে উপজেলার কলেজ রোড এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আঃ রহিম উপজেলার প্রতাবনগর এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।
অপরদিকে জুলাই যুদ্ধা জাকির হোসেন কাংশা ইউনিয়নের আয়নাপুর এলাকার আব্দুল মালেক এর ছেলে এবং জমশেদ আলী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

থানায় দায়ের করা বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত ২৯ জুন রবিবার বিকেল আনুমানিক ৪ টার দিকে জুলাই যুদ্ধা মো.জাকির হোসেন তার ব্যক্তিগত কাজে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে আসে। এসময় আবু সাইদের ছেলে রাসেল মিয়া, আব্দুল মান্নানের ছেলে ফিরুজ মিয়া ও মৃত খলিল মিয়ার ছেলে আঃ রহিম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন যুবক ফিল্মি স্টাইলে পরিকল্পিত ভাবে জাকির হোসেনকে মারধর করে টেনে হিঁচড়ে একটি অটো গাড়িতে উঠিয়ে নেয়।

এসময় জুলাই যুদ্ধা জাকির হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ওই অটো গাড়িটি আটকিয়ে তাকে উদ্ধার করে। জনতার অসংখ্য ভীড় জমায় অপহরণকারীরা অটো গাড়িটি নিয়ে সটকে পড়ে। পরে স্থানীয় জনতা জুলাই যুদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রবিবার রাতেই তিনজনকে স্বনামে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে আঃ রহিমকে আটক করে।
একটি সুত্র জানায়,আটককৃত আঃ রহিমকে থানা থেকে ছাড়িয়ে আনতে জোর তদবির চালানো হচ্ছে।

এ বিষয়ে জুলাই যুদ্ধা জাকির হোসেন জানান, যাহারা আমাকে বেপরোয়া ভাবে মারধর করে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টা করেছে প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে আমি কঠিন বিচারের দাবি জানাচ্ছি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে আঃ রহিমকে আটক করা হয়েছে। বাকিদেরকেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews