1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহাসড়কে বিশৃঙ্খলা রোধে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চলবে-এসপি মোঃ রেজাউল করিম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে “নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধ” বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সকলের সচেতনতার উপর জোর দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারী,সব পক্ষের সচেতনতা প্রয়োজন। প্রত্যেকটি গাড়ি নিয়ম মেনে মহাসড়কে চলবে। সবাই যখন নিয়ম মানবেন, তখন মহাসড়কে বিশৃঙ্খলা থাকবে না এবং আমরা একটি নিরাপদ মহাসড়ক উপহার দিতে পারব।

পুলিশ সুপার আরও বলেন, অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে। অবৈধ যানবাহন যেমন-গ্রীনলাইন, বিলাস, সিএনজি, নাবানা, ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস, এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ মহাসড়কে চলাচল করতে পারবে না। তিনি জানান, ইতিমধ্যেই শেরপুরে একটি এমন গাড়ি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে এই ধরনের যানবাহন পেলেই সেগুলো জব্দ করা হবে। এই অভিযান চলমান থাকবে। এছাড়া, মহাসড়ক সংলগ্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান দ্রুত শুরু হবে বলেও তিনি জানান। তিনি মনে করেন, মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলা এবং যত্রতত্র পারাপার বন্ধ করতে পারলেই অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ের সিলেট রিজিওয়নের সহকারী পুলিশ সুপার মির্জা মো: সাইজুদ্দিন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা সভায় সভাপতিত্ব করেন। ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা কঠিন। আমাদের এই প্রচেষ্টা সচেতনতার মাধ্যমে আরও এগিয়ে নিতে চাই।

সভায় অন্যদের মধ্যে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদসহ স্থানীয় চালক, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। উপস্থিত সকলেই মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করার আহ্বান জানান। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন মহসিন মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews