1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মপাশায় জাল স্বাক্ষরে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ,তদন্ত কমিটি গঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

সোহান আহম্মেদঃ ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ঋতু মিয়ার বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের নামে থাকা জন্ম মৃত্যুর নিবন্ধন আইডির পাসওয়ার্ড ব্যবহার করে এবং স্বাক্ষর জালিয়াতি করে বিধিবহিভূত ভাবে বহিরাগতদেরকে ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে জন্ম নিবন্ধন সনদ দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। পাইকুরাটি ইউনিয়নের ইউপি সচিব একে এম রুহুল আমিন এ নিয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান কে কমিটির প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন ইউএনও। তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে ঋতু মিয়া (২৩) গত ৬/৭মাস ধরে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ওই ইউনিয়নের থানুরা গ্রামের বাসিন্দা আয়েদ আলীর ছেলে। একই সঙ্গে কাজ করার সুবাদে তিনি পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবের নামে থাকা জন্ম মৃত্যুর নিবন্ধন আইডির পাস ওয়ার্ডটি সম্পর্কে অবগত ছিলেন। এই সুযোগে ওই উদ্যোক্তা আর্থিক সুবিধা নিয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবের নামে থাকা আইডি ও পাস ওয়ার্ড ব্যবহার করে এবং তাঁদের দুজনের স্বাক্ষর জালিয়াতি করে অন্য ইউনিয়ন, উপজেলা ,জেলা ও বিভাগের বাসিন্দাদের কে পাইকুরাটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে বেশ কিছুদিন ধরে জন্মনিবন্ধন সনদ দিয়ে আসছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাবেক এক জনপ্রতিনিধির মাধ্যমে এই খবরটি জানতে পারেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। পরে ওই গণমাধ্যম কর্মী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে অবগত করেন। ইউএনও বিষয়টির খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে জানানোর জন্য পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সচিবকে মুঠোফোনে নির্দেশ দেন। ইউপি সচিব ওইদিন বিকেল তিনটার দিকে তাঁর নামে থাকা জন্মমৃত্যু নিবন্ধন আইডিতে ঢুকে পরীক্ষা করে দেখতে পান যে, বহিরাগত বেশ কিছু নাম ও ঠিকানা দিয়ে পাইকুরাটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে বিধিবহির্ভূতভাবে জন্ম নিবন্ধন করা হয়েছে।
পাইকুরাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ঋতু মিয়া বৃহস্পতিবার সারাদিন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আসেননি। এমনকি বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউপি সচিব একে এম রুহুল আমিন বলেন, চেয়ারম্যান সাব ও আমার নামে থাকা জন্ম মৃত্যু নিবন্ধন আইডিটির পাস ওয়ার্ড ব্যবহার করে এবং আমাদের স্বাক্ষর জালিয়াতি করে আর্থিক সুবিধা নিয়ে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিভিন্ন জেলার ৫০থেকে ৬০জন বহিরাগতদেরকে আমাদের ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে জন্মনিবন্ধন করিয়েছেন বলে আমার কাছে তিনি স্বীকার করেছেন। এমনকি তিনি ভবিষ্যতে আর এমনটি করবেন না বলেও আমার কাছে অঙ্গীকার করেছেন। আমি এ ঘটনায় ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, আমি জরুরি কাজে এখন এলাকার বাইরে আছি। আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদোক্তা ঋতু মিয়া আমার ও ইউপি সচিবের নামে থাকা জন্ম মৃত্যুর নিবন্ধন আইডিটির পাসওয়ার্ড জানতেন। বিধি লঙ্ঘন করে বহিরাগতদেরকে আমাদের ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ো যদি তিনি জন্মনিবন্ধন সনদ দিয়ে থাকেন তাহলে তাঁর শাস্তি হওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন, আজ বিকেলে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সহকারি কমিশনার (ভূমি) কে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ওই উদ্যোক্তার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews