1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে দুই গ্রামের ৪ ঘণ্টাব্যাপি ভয়াবহ সংঘর্ষে ফারুক মিয়া নিহত আহত দুই শতাধিক। শহরে ১৪৪ ধারাজারি

  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষের জের ধরে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, বেসরকারী হাসপাতাল লুটপাট, ট্রাক, বাস , সিএনজি, ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছিল গত ৪দিন ধরে। এ সকল ভাংচুর ও লুটপাটে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতির হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে আনমনু ও তিমিরপুর গ্রামের লোকজন পুর্ব ঘোষনা দিয়ে নিজ নিজ এলাকায় পূর্ব প্রস্তুতিমুলক মিটিং করেন। এর পরে বিকাল ৩ ঘটিকায় ঘোষনা দিয়ে উভয় গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শহরের মারামারি সাম্প্রদায়িক ধাঙ্গায় রুপ নেয়। নবীগঞ্জ শহরের আশপাশের ৩/৪টি মৎস্যজীবি গ্রামের লোকজন এক পক্ষে, পূর্ব তিমির পুর, পশ্চিম তিমিরপুর ও চরগাও গ্রামের নারী পুরুষ দুটি পক্ষ হয়ে কয়েক হাজার মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সংঘর্ষ চলাকালে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে উভয় পক্ষের শতাধিক নারী- পুরুষ আহত ও তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নামের একজন নিহত হয়েছেন।

শহরের মধ্যে প্রায় দুই শতাধিক দোকান পাট ভাংচুর ও লুটপাট হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনও দেয়া হয়। বিশেষ করে কয়েকটি মৎস্যজীবি সম্প্রদায়ের মালিকাধীন ইউনাইডেট হসপিটাল ভাংচুর, মাছ বাজার ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

এছাড়া শহরের পশ্চিম বাজারে প্রতিটি মার্কেট ও দোকানপাট ভাংচুর লুটপাট হয়। এ যেন এক অরাজকতা শহর হয়ে ওঠে মাত্র ৪/৫ ঘন্টায় মধ্যে! খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী সংঘর্ষ থামানোর জন্য পুলিশ নিয়ে শহরে অভিযান চালিয়ে সবাইকে চত্রভঙ্গ করে দেয়।

এদিকে, শহর জুড়ে এক ধরনের নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিমত। গুজব ছড়িয়ে আনমনু ও তিমিরপুর গ্রামের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক ধাঙ্গা সৃষ্টি করে একটি বিশেষ মহল। কারন আনমনু গ্রাম হচ্ছে মৎস্যজীবি আর তিমিরপুর গ্রাম হচ্ছে সাধারন বাঙ্গালী।

গত শনিবার রাতের সংঘাতের পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের পরিস্থিতি কিছুটা শান্ত করলেও পরদিন শনিবার সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আনমুনু গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নবীগঞ্জ শহর ও আনমনু পয়েন্টে জড়ো হতে থাকলে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এতে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। রবিবার সকালে ও রাতে সংঘর্ষ ও চোরাগুপ্তা হামলা হয়। এর জের ধরে সোমবার সকালে উভয় গ্রামের লোকজন পূর্ব প্রস্তুতি সভা করে সংঘর্ষে লিপ্ত হয়।

শনিবার (৫ জুলাই) সকালে নবীগঞ্জ শহরে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকার এক নিরীহ গাড়ি চালকের ওপর আনমনু গ্রামের লোকজন নৃশংস হামলা চালায়। চালককে আটকে বেধড়ক মারধরের পাশাপাশি তার গাড়িও ভাংচুর করা হয়। এমনকি তার গলা বরাবর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। ভাগ্যক্রমে চালক সরে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এসময় গাড়ির চাবি, গাড়ির কাগজ, গাড়িতে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানান শ্রমিকরা। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শহরের সংঘর্ষের সময় সুযোগ নিয়ে হামলা ও লুটপাট চালায় আরেকটি সংঘবদ্ধ চক্র। শামীম আহমদ নামের এক ব্যবসায়ী জানান, বাজারে যখন আতঙ্কে নিরবতা নেমে আসে তখন কেউ ছিলনা বাজারে। তখনই ঐ চক্রটি বিভিন্ন ব্যবসা- প্রতিষ্ঠানে ডুকে হামলা ও লুটপাট চালায়।

 

৫ দিনে বাজারের অন্তত শতাধিক দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ব্যাটারি চালিত মিশুক ভাংচুর করে ব্যাটারি চুরি করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি মিশুক ভাংচুর ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সামনে আগুন দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তারা অনেকেই সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। বিগত ২০২৪ সালেও অনুরূপ ঘটনায় আনমুনু গ্রামের লোকজন বিভিন্ন দোকান থেকে মালামাল লুটপাট করেছিল। যা পরবর্তীতে শালিশের মাধ্যমে ক্ষতিপূরণ দেয়া হয়েছিল।

এ সংঘাত নিরসনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন সহ আরো অনেকেই শালিশের উদ্যোগ নেন।

স্থানীয়রা বলছেন, শহরে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার মধ্যে দোকানপাট ও যানবাহনে ভাংচুর ও লুটপাট চলে। আতংকে শহরের লোকজন বাসা বাড়িতে বন্ধি হয়ে পড়েন। থানা পুলিশ সংর্ঘষ চলাকালিন সময়ে ঘটনাস্থলে থাকলেও পরিস্থিতি কোন ভাবে তাদের পক্ষে নেয়া সম্ভব হয়নি। আহত অনেকই রাস্তা- ঘাটে পড়ে থাকতে দেখা যায়। আবার কেউ কেউ তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ সহ মহা সড়কের আউশকান্দিতে নিয়ে আসেন। কেউ কেউ চিকিৎসা সেবা নিলেও গুরুতর আহতদের সিলেট সহ বিভিন্ন বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে।

অবশেষে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে নিয়ে পরিস্থিতি শান্ত করতে এ্যাকশন শুরু করলে দু’পক্ষের লোকজন চত্রবঙ্গ হয়ে যায়। এতে, শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: কামরুজ্জামান জানান, আমরা বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছি। সংঘর্ষ ও লুটপাটের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে, পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। শহরে শান্তি শৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews