1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে শেরপুর জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলার নেতারা বক্তব্য রাখেন।

শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ।

এছাড়াও এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ন আহবায়ক কামরুল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়েও অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত ও এনসিপি নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। তিনি আরও বলেন, জনগণসহ সব দল ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন বলেন, “দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দিবোনা।”

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে।
এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews